ড্রোন হামলা হয়েছে সৌদি আরবে।
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একাধিক জ্বালানি ও পানি শোধনাগারে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির প্রশাসন। ইরান-সমর্থিত ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীর হামলায় সাময়িকভাবে জ্বালানি ও পানি শোধন কাজ বন্ধ হয়ে গেলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রোববার (২০ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশে এই হামলা হয়েছে বলে সৌদির জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলের জিজান প্রদেশের একটি পেট্রোলিয়াম পণ্য বিতরণের টার্মিনাল, একটি প্রাকৃতিক গ্যাস প্ল্যান্ট এবং লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু বন্দরের ইয়াসরেফ শোধনাগারে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা হয়েছে। হামলায় ইয়াসরেফ শোধনাগারের উৎপাদন সাময়িকভাবে হ্রাস পেয়েছে। তবে সৌদি আরামকো এবং চায়না পেট্রোকেমিক্যাল করপোরেশনের যৌথ উদ্যোগ ইয়ানবু আরামকো সিনোপেক রিফাইনিং কোম্পানি থেকে উৎপাদন বৃদ্ধি করা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন নাসের বলেছেন, গ্রাহকদের সরবরাহে হামলার কোনো প্রভাব পড়বে না। ইয়েমেনে যুদ্ধরত সৌদি-নেতৃত্বাধীন জোট বলে...