দুদকে যেতেই হচ্ছে জাপার রুহুল আমিন হাওলাদারকে
শেষ পর্যন্ত দুর্নীতি দমন কমিশনে (দুদক) যেতেই হচ্ছে জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও তলব https://youtu.be/AFW8cMXutJ0 করেছে দুদক। আজ মঙ্গলবার দুদকের উপপরিচালক সৈয়দ আহমদ তাঁকে তলবি নোটিশ পাঠিয়েছেন। চিঠিতে রুহুল আমিন হাওলাদারকে ২০ মে দুদকে হাজির হতে বলা হয়েছে। দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য এর আগে এ বি এম রুহুল আমিন হাওলাদারকে একাধিকবার তলব করা হলেও তিনি হাজির হননি। গত ২৮ মার্চ পাঠানো এক নোটিশে ৪ এপ্রিল দুদকে হাজির হওয়ার জন্য হাওলাদারকে তলব করা হয়। ওই নোটিশ চ্যালেঞ্জ করে তিনি আদালতে একটি রিট আবেদন করেন। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুদকের দেওয়া নোটিশের কার্যকারিতা চার সপ্তাহের জন্য স্থগিত করেন। সে কারণে ৪ এপ্রিল দুদকে হাজির হননি হাওলাদার। পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যায় দুদক। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ওই আবেদনের শুনানি নিয়ে গত ২৮ এপ্রিল হাইকোর্টের আদেশ স্থগিত করেন। ফলে রুহুল আমিন হাওলাদারের অবৈ...