Posts

প্রথমবারের মতো মানুষের রক্তে মিললো প্লাস্টিক কণা।

Image
  নিজস্ব প্রতিবেদক: প্রথমবারের মতো মানুষের রক্তে মাইক্রোপ্লাস্টিক খুঁজে পেয়েছেন গবেষকরা। গবেষকদের বরাত দিয়ে গার্ডিয়ান জানায়, পরীক্ষায় প্রায় ৮০ শতাংশ মানুষের রক্তে এই প্লাস্টিক ক্ষুদ্র কণার উপস্থিতি খুঁজে পাওয়া গেছে। ‘দ্য জার্নাল ইনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল’ এ প্রকাশ পাওয়া নতুন এ গবেষণা নিয়ে বৃহস্পতিবার (২৪ মার্চ) ‘দ্য গার্ডিয়ান’ জানায়, বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন যে, প্লাস্টিক কণাগুলো মানুষের শরীরে চলাচল করতে পারে এবং বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে জায়গা করে নিতে পারে। তবে মানুষের স্বাস্থ্যের ওপর এর প্রভাব কেমন হবে তা এখনও জানা যায়নি। তবে মাইক্রোপ্লাস্টিক মানবকোষের ক্ষতি করে এমন প্রমাণ পেয়েছেন গবেষকরা। তারা বলছেন, দূষিত বায়ুতে শ্বাস নেওয়ার ফলে এমনিতেই কোটি কোটি বস্তুকণা আমাদের দেহে প্রবেশ করছে, যার মধ্যে প্লাস্টিক কণাও রয়েছে। যা প্রতি বছর লাখো মানুষের অকাল মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। গার্ডিয়ান তাদের প্রতিবেদনে জানায়, গবেষণায় বিজ্ঞানীরা সুস্থ্য ও প্রাপ্তবয়স্ক ২২ জন অজ্ঞাত রক্তদাতার নমুনা বিশ্লেষণ করেছেন। তাদের মধ্যে ১৭ জনের শরীরে প্লাস্টিকের কণা পেয়েছেন গবেষকরা। অর্ধেক নমুনায় পাওয়া গেছে ...

মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় পাঁচ বছরের শিশুর মৃত্যু।

Image
  নিজস্ব প্রতিবেদক: মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় পাঁচ বছরের শিশুর মৃত্যু ।       মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় পাঁচ বছরের শিশুর মৃত্যু বাগেরহাটের মোল্লাহাটে গাড়ি চাপায় তাহাজিব মোল্লা নামের ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার  (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ দিকে খুলনা-মাওয়া মহাসড়কের কাহালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তাহাজিব মোল্লা কাহালপুর গ্রামের শাহিদুল মোল্লার ছেলে। স্থানীয়রা বলছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তাহাজিব মোল্লা বাড়ি থেকে মাগরিবের নামাজ পড়তে মসজিদের দিকে যাচ্ছিল। এমন সময় খুলনা-মাওয়া মহাসড়কের কাহালপুর মধ্যপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় একটা গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। অন্যান্য আরো খবর দেখতে ক্লিক করুন। মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবুল হাসান জানান, কাহালপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় তাহাজিব মোল্লা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু কোন গাড়ি তাকে চাপা দিয়েছে তা শনাক্ত করা যায়নি।

ধর্ষণ মামলায় জামিন পেয়ে বিধবা নারীকে বিয়ে করলেন এসআই।

Image
  নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ে এক বিধবা নারীর দায়ের করা ধর্ষণ মামলায় কারাগারে যাওয়া পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল (৪৫) জামিন পেয়ে সেই নারীকে বিয়ে করেছেন। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে বাদীপক্ষের আইনজীবী মেহেদী হাসান মিলন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৩ মার্চ) বিকেলে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় ৭ লাখ ৯৫ হাজার টাকা দেনমোহরে ওই নারীকে বিয়ে করেন আব্দুল জলিল। তবে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে আব্দুল জলিল জামিন আবেদন করলে মামলার বাদীকে বিয়ে করার শর্তে ট্রাইবুন্যালের বিচারক মেহেদী হাসান তালুকদার জামিন মঞ্জুর করেন। অন্যান্য আরো খবর দেখতে ক্লিক করুন। অভিযুক্ত ব্যক্তি গাইবান্ধা সদর উপজেলার উত্তর ফুলিয়া এলাকার শুকুর আলীর ছেলে আব্দুল জলিল। তিনি কুড়িগ্রাম সদর থানায় কর্মরত আছেন। এর আগে তিনি পঞ্চগড় সদর থানায় কর্মরত ছিলেন। মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী তার মৃত স্বামীর ভাইয়ের সঙ্গে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে ২০২০ সালের ৩০ এপ্রিল পঞ্চগড় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আব্দুল জলিল সেটির তদন্তের দায়িত্বে ছিলেন। সেই সুবাদে ভুক্তভোগীর সঙ্গে ব...

স্বাধীনতা পুরস্কার-২০২২ প্রদান করলেন প্রধানমন্ত্রী।

Image
নিজস্ব প্রতিবেদক:  জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে ২০২২ সালের স্বাধীনতা পুরস্কার প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে নিজ কার্যালয়ে স্বাধীনতা পুরস্কার-২০২২ তুলে দেন প্রধানমন্ত্রী। ১৫ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে ২০২২ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য ১০ ব্যক্তি এবং ১টি প্রতিষ্ঠানের নাম প্রকাশ করে। পরবর্তীতে সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য মনোনীত মরহুম মো. আমির হামজার বিষয়ে বিতর্কিত তথ্য বেরিয়ে আসলে তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়। মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়নের কাজ সফলভাবে সম্পন্ন করায় বিদ্যুৎ বিভাগের নাম স্বাধীনতা পুরস্কার দেওয়ার জন্য মনোনীত করা হয়। সংশোধিত তালিকা অনুযায়ী ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্ষেত্রে এবার ছয়জন স্বাধীনতা পুরস্কার পেলেন। তাদের মধ্যে রয়েছেন- বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম), আব্দুল জলিল, সিরাজ উদদীন আহমেদ, মরহুম মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস এবং মরহুম সিরাজুল হক। ‘চিকিৎসাবিদ্যা’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন অধ্যাপ...

ড্রোন হামলা হয়েছে সৌদি আরবে।

Image
  নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একাধিক জ্বালানি ও পানি শোধনাগারে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির প্রশাসন। ইরান-সমর্থিত ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীর হামলায় সাময়িকভাবে জ্বালানি ও পানি শোধন কাজ বন্ধ হয়ে গেলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রোববার (২০ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশে এই হামলা হয়েছে বলে সৌদির জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলের জিজান প্রদেশের একটি পেট্রোলিয়াম পণ্য বিতরণের টার্মিনাল, একটি প্রাকৃতিক গ্যাস প্ল্যান্ট এবং লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু বন্দরের ইয়াসরেফ শোধনাগারে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা হয়েছে। হামলায় ইয়াসরেফ শোধনাগারের উৎপাদন সাময়িকভাবে হ্রাস পেয়েছে। তবে সৌদি আরামকো এবং চায়না পেট্রোকেমিক্যাল করপোরেশনের যৌথ উদ্যোগ ইয়ানবু আরামকো সিনোপেক রিফাইনিং কোম্পানি থেকে উৎপাদন বৃদ্ধি করা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন নাসের বলেছেন, গ্রাহকদের সরবরাহে হামলার কোনো প্রভাব পড়বে না। ইয়েমেনে যুদ্ধরত সৌদি-নেতৃত্বাধীন জোট বলে...

মায়ের পরকিয়ায় বলি হল দুই অবুঝ শিশুর।

Image
  নিজস্ব প্রতিবেদক: নাপা সিরাপ নয়, পরকীয়ার জেরে মিষ্টিতে বিষ মাখিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশুকে হত্যার অভিযোগে বাবার মামলায় মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. শাহীন বলেন, মিষ্টির সাথে বিষ খাইয়ে মারা হয় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দুই শিশুকে। পরে তাদের নাপা সিরাপ খাওয়ানো হয় ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে। এঘটনায় গত রাতে নিহত দুই শিশুর পিতা ইসমাইল হোসেন বাদী হয়ে স্ত্রী, তার পরকীয়া প্রেমিকসহ ৪ জনকে আসামী করে মামলা দেন। এরপর মা লিমা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয় স্বীকারোক্তিমূলক জবানবন্দীর জন্যে। গত ১০ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুরে নাপা সিরাপ খাওয়ার পর দুই শিশুর মৃত্যু হয় বলে পরিবার অভিযোগ করে। এরপর অভিযোগ আমলে নিয়ে মাঠে নামে ঔষধ প্রশাসন অধিদপ্তর। দোকান থেকে সংগ্রহ করা হয় নাপা সিরাপের নমুনা। শনাক্ত হয় ব্যাচ নম্বর ৩২১১৩১২১... এই ব্যাচে ছিল ৮২ হাজার বোতল। এই ব্যাচ ছাড়াও আরো দুই ব্যাচের নমুনা নিয়ে ল্যাবে পরীক্ষা করে ঔষধ প্রশাসন। কোনোটিতেই ক্ষতিকর কিছু পাওয়া যায়নি। অভিযুক্ত দোকান থেকে ৮টি নমুনা সংগ্...

নদী-খাল পুনঃখনন প্রকল্পে গ্রামীণ অর্থনীতির প্রভাব।

Image
নিজস্ব প্রতিবেদক: ৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুনঃখনন প্রকল্পে পানির ধারণ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বছরব্যাপী সেচ সুবিধা নিশ্চিত করতে চায় সরকার। পানি সম্পদ মন্ত্রণালয় ২ হাজার ২৭১ কোটি ১৩ লাখ ৬৭ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ে ২০১৮ সালের নভেম্বর হতে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদে প্রথম সংশোধিত আরডিপিপি বাস্তবায়নের জন্য অনুমোদন করে। বর্তমানে প্রকল্পের আওতায় ৬৬৮টি কাজ বৃদ্ধি করে প্রকল্পের দ্বিতীয় সংশোধন প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত এ সংশোধনীতে প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় দাঁড়িয়েছে ২ হাজার ২৬৯ কোটি ৭৪ লাখ ৫১ হাজার টাকা। যা মূল অনুমোদিত প্রকল্প ব্যয়ের চেয়ে ৯ কোটি ৮০ লাখ টাকা কম। এই প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন ছোট নদী খাল ও জলাশয়ের প্রায় ১৬ টি দরপত্র আহ্বান করা হয়। তার মধ্যে সুলুই খাল, নুরাই খালী খাল, সিনাখালী খাল, দুলভাঙ্গা খাল, খাগালিয়া খাল, লৌহর নদী, আটলা বাজার খাল, বাসুদেব খালের পুনঃখননের কাজ সম্পন্ন হয়েছে। বাকী গুলো কাজ চলমান রয়েছে। প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে, ছোট নদী, খাল এবং জলাশয়গুলোর পানি ধারণ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বছরব্যাপী সেচ সুবিধা নিশ্চিত ক...