বিজয়নগরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ৯ম শ্রেণির ছাত্রী ঝুমা
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে বিয়ে বাড়ির সব আয়োজন শেষ,বরের অপেক্ষায় সবাই এমন সময় বিয়ে বাড়িতে হাজির হলো বিজয়নগর থানার
পুলিশ। বিজয়নগর উপজেলার নির্বাহী অফিসারের হস্থক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ৯ম শ্রেণির ছাত্রী ঝুমা আক্তার (১৫)।
পুলিশ। বিজয়নগর উপজেলার নির্বাহী অফিসারের হস্থক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ৯ম শ্রেণির ছাত্রী ঝুমা আক্তার (১৫)।
জানা যায়, আজ শুক্রবার উপজেলার হরষপুর ইউনিয়নের বুল্লা গ্রামের (হাজী বাড়ির) মোঃ আব্দুল হাকিমের মেয়ে ঝুমা আক্তার। সে বুল্লা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।
উপজেলা প্রশাসন তাৎক্ষণিক অবস্থায় খবর পেয়ে উপজেলার নির্বাহী অফিসারের নির্দেশে বিজয়নগর থানার এস আই মোঃ জমিস উদ্দিন বিয়ে বাড়িতে হাজির হয়ে কনের বাবাকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে যায়।

বুল্লা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ঝুমা আক্তার ৯ম শ্রেণির মানবিক শাখার ছাত্রী। তাহার জম্ম তারিখ ২৯/১২/২০০১ইং। এই ব্যাপারে বিজয়নগর উপজেলার নির্বাহী অফিসার আক্তার উন নেছা শিউলি বিষয়টি নিশ্চিত করে বলেন, বিয়ে বাড়ি থেকে পুলিশ পাঠিয়ে কনের বাবাকে এনে বিয়ে না দেওয়ার জন্য আর্থিক জরিমানা সহ অঙ্গিকার নামা রাখা হয়েছে।

Comments
Post a Comment